• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহী ঈদগাহ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৮

 

 

 

সিলেট

সিলেট এসএমপি’র এয়ারপোর্ট এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযানকালে র‌্যাব সদস্যরা ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী রতন মিয়া (৩০)। সে সিলেট নগরীর ঝন্নার পাড় এলাকার সুরুজ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। বুধবার অভিযানেকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ টি বি গেইট সংলগ্ন মুহাম্মদীয়া ইসলামীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামীকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।