• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিলেটের কানাইঘাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণকারী মানিক আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গাছবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর গভীর রাতে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির গণিকান্দি গ্রামের এক কিশোরী মাদ্রাসাছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত আরব আলীর পুত্র এক সন্তানের জনক মানিক আহমদ। ধর্ষিতার ফুফু সালমা বেগম ও ছোট ভাই মতিউর রহমান ঘুম থেকে জেগে মানিক আহমদকে আটক করার চেষ্টা করলে সে পালিয়ে যায়।
পরে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে কানাইঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে আসামি মানিক আহমদ পলাতক ছিল।