• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২০ ঘন্টায় সায়হাম কটন মিলের আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি শত কোটি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বি৭১নি ডেস্ক :দীর্ঘ ২০ ঘন্টা চেষ্টা চালিয়ে হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন মিলের আগুন নিয়ন্ত্রন করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার রাত ১টার দিকে জেলার মাধবপুর উপজেলার নোয়পাড়ায় অবস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম কটন মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
সায়হাম কটন মিলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।