• ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাজীরবাজারে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক
সিলেট নগরীর কাজীর বাজার এলাকায় গণসংযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১২ ডিসেম্বর) সকালে কাজীর বাজার এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে খন্দকার মুক্তাদির বলেন- সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কথা বলছেন। প্রত্যেকটি যায়গায় তিনি ভোটারদের স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছেন। সকলেই তাকে কাছে টেনে নিচ্ছে।
তিনি আশা ব্যক্ত করেন- যদি ৩০ তারিখ মানুষ সুন্দরভাবে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবে সিলেটে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।সি
এসময় তার সাথে ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, সহ সভাপতি এ কে এম তারেক কালামসহ বিএনপির নেতৃবৃন্দ।