• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ সিলেট থেকে প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আজ সিলেট এসে প্রচারণা শুরু করবেন।
তবে আজ রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন ঐক্রফ্রন্টের শরীক বিএনপির নেতারা।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, আজ দুপুর ১টায় বিমান যোগে সিলেট আসবেন ড. কামাল হোসেন। এছাড়া এখ্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খানও আজ সিলেট আসেবন।
তিনি জানান, সিলেট এসে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন তারা। মাজার জিয়ারতের পর গণসংযোগে করেবন নেতারা। এরপর তারা পথসভায়ও অংশ নিতে পারেন।
তবে সিলেটে কেনো সমাবেশ করবে কিনা তা জানাতে পারেননি আলী।
এরআগে গত ২৪ অক্টোবর সিলেটে আসেন ঐক্যফন্ট নেতারা। সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।