• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ট্রলি চাপায় চালক নিহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৮

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রলি সড়কের পাশে পড়ে একজন নিহত হয়েছেন। বুধবার (১২ ডিসেম্বর) সকাল উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর চরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলির চালক আজমল হোসেন (৪৫) একই ইউনিয়নের পাঞ্জিপুরি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় এলাকাবাসী সড়কের পাশে একটি মালবাহী ট্রলি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ট্রলির নিচে চাপা পড়া অবস্থায় চালক আজমল হোসেনকে দেখতে পেতে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বিয়ানীবাজার থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, বুধবার দিবাগত মধ্য রাতের যে কোন সময় দুবাগের উত্তর চরিয়া গ্রামে প্রবেশমুখ অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ট্রলির চাপায় চালক নিহত হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।