• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নিহত ১

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

বি৭১নি ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কল্বাাড়ি এলাকার ট্রান্সফরমারের খুটির উপর থেকে ওই চোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চোর কলাবাড়ি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে গুলজার মিয়া (৩৫)।
পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, সোমবার রাতে চুরি করতে খুঁটিতে উঠলে বিদুৎতের তারের সাথে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। এর ঘটনার ৪দিন আগে কোম্পানীগঞ্জ থানার পিছনের খুঁটি থেকে আরেটি ট্রান্সফমার চুরি হয়েছে। একমাসে কোম্পানীগঞ্জে প্রায় ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এ ব্যপারে কোম্পানীগঞ্জ জোনাল ডিজিএম সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের পর গত একমাস থেকে আবারো চুরি শুরু হয়েছে। এতে করে গ্রাহক ও সরকার ক্ষতি গ্রস্থ হচ্ছে।