• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আখালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের, বাসা বাড়িতে হামলা ভাংচুর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

বি৭১নি ডেস্ক : সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাসা বাড়িতে হামলা ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে কাগজ নিয়ে থানায় আসার জন্য নির্দেশ দেয়।
সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের আখালিয়াস্থ দুসকি গ্রামের নাহিদা আক্তার চৌধুরী জানান, সকাল সাড়ে ৯ টায় গুয়াবাড়ি এলাকার সিদ্দেক আলী ৪০-৫০ জন লোক নিয়ে তাদের কলোনী হামলা চালায়। হামলাকারীরা কলোনীর ১১টি রুমের লোকদের বাহির করে দরজায় তালা দিয়ে দেয়। এ সময় তারা বাসার মালামাল লটে নিয়ে যায়। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে কাগজ নিয়ে থানায় আসার জন্য নির্দেশ দেয়। এ ব্যাপারে মামলা করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে জালালাবাদ থানা এসআই আতিক বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি সংক্রান্ত বিরোধ তাই উভয় পক্ষকে কাগজ নিয়ে থানায় আসার জন্য নির্দেশ দেয়। কাগজ দেখে ব্যাবস্থা নেওয়া হবে।