• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ১১ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

বি৭১নি ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
দলের সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস, এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম সিলেটের সমন্বয়ে এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে এসএমপির কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে ১৭ গ্রাম গাঁজাসহ ১১ জন মাদক সেবীকে আটক করে।
আটককৃতরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের মৃত আব্দুল রহিম খানের ছেলে মোঃ রাসেল খান (২২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইজারি গ্রামের উজ্জলের ছেলে সুমন খান (৩৫), কুমিলা জেলার বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের পুত্র নুর মোহাম্মদ (২৩),  কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কাজলা গ্রামের জুমুর আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩০), সিলেটের বিয়ানীবাজার উপজেলার হলিমপুর গ্রামের মৃতঃ রহিম উদ্দিনের ছেলে মোঃ রুবেল আহম্মদ (৩০), কিশোরগঞ্জ জেলার মোঃ সোহাগ মিয়া (৩২),  সুনামগঞ্জের সাকিল হোসেন (১৮), সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল করিমের ছেলে মোঃ আলতাব হোসেন (২৬), মাগুড়ার খন্দকার রমজান আলী (২৪), সিলেটের সওদাগরটোলার মৃত তছলিম হোসেন পুত্র খোরসেদ আলম (৩৫), মৃত ইউনুছ মিয়া পুত্র মোঃ বাবুল মিয়া (৩১)।
তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।