• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মদন মোহন কলেজ ছাত্রলীগের সাথে ড. মোমেনের মতবিনিময়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক
সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় কলেজের শহীদ সোলেমান হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে এবং সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

পাশাপাশি তিনি সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক নেতাকর্মীকে কাজ করার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদ আলী ফারুক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট রেড ক্রিসেন্টের সহ সভাপতি মনসুজ্জামান চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা বিধান সাহা, সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এস. এম. নুনু মিয়া, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এড. ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইছন মিয়া, সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, জেলা যুবলীগের সহ সভাপতি এম. এ বারী।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, সিলেট জেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেন, যুক্তরাজ্য শেখ রাসেল শিশু কিশোর পরিষদের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ প্রমুখ।