• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জে জামায়াত নেতা আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮

প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ
জামায়াতে ইসলামীর ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর আব্দুল মান্নানকে (৬০) আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১০ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ (মাইজগাঁও) বাজারে তার ব্যবসায়ীক অফিস থেকে পুলিশ তাকে আটক করে।

ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আটকের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।