নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
হবিগঞ্জের বাহুবলে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে ওই যুবক। ধারণা করা হচ্ছে সে মানষিক রোগী। তার পরনে একটি সুয়েটার ও গেঞ্জি রয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।