বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত কুচাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী, সিলেট মহানগর যুব লীগের সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘বিজয়া দশমীর দিনে অশ্রুসজল নয়নে ভক্তবৃন্দ বিদায় জানাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। এ উৎসব বাঙালীর চেতনা। দলমত নির্বিশেষে বাঙালী দুর্গোৎসবে সামিল হন। এবারো তাই হয়েছে। ধর্মে নয়, সব বেদাবেদ ভুলে আমরা বাঙালী সেই চিত্র চিরদিন অম্লান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি, দুর্গা পূজা উপলক্ষ্যে কুচাই ইউনিয়নবাসীসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিজ্ঞপ্তি