• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রোকেয়া দিবসে কুলাউড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

কুলাউড়া প্রতিনিধি
সমাজ উন্নয়ন, শিক্ষা ও চাকুরি, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী এবং নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় কুলাউড়ায় ৫ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (০৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘জয়িতা অন্বেষন বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিস সহকারী সৈয়দ আপেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুন নুর, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

সংবর্ধিত জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন জয়িতা রেখা রানী দে, লিপি আচার্য, খোদেজা বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ষ্টোর কিপার জাহাঙ্গীর হোসেন।

সভাশেষে শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লিপি আচার্য্য, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নুতন উদ্দোমে জীবন শুরু করা নারী হিসেবে হাজেরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী হিসেবে রেখা রানী দে, সফল জননী নারী হিসেবে খোদেজা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রওশন আরা হাবিব চৌধুরীকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র প্রদান করা হয়।