• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জে সাংবাদিকের পিতৃবিয়োগ, প্রেসক্লাবের শোক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮

প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ
দৈনিক আমাদের সময়ের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেলওয়ার হুসেন পাপ্পুর পিতা ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. ফরমান আলী (৮০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বার্ধক্যজনিত কারণে রোববার দিবাগত রাত সাড়ে বারোটায় নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বিবৃতিতে সাংবাদিক দেলওয়ার হুসেন পাপ্পুর পিতার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রয়াত ফরমান আলীর জানাযার নামাজ আজ সোমবার বেলা ২ টার সময় রাজনপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।