• ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কী আছে ‘২-০’ সিনেমায়, ৫৫০ কোটির বেশি আয়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :মুক্তির আগেই আলোচনার তুঙ্গে থাকা রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ সিনেমা বিশ্বব্যাপী ৫৫০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি  মাত্র ১০ দিনেই ভারতের আয় করেছে ১৫০ কোটি টাকা।

পরিচালক এস শঙ্করের ‘২.০’ সিনেমায় রজনীকান্ত বৈজ্ঞানিক ভি সাগারানর চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে আরও অভিনয় করেছেন এমি জ্যাকসন।

অক্ষয় কুমারের ভক্তদের জন্য ছিল সিনেমাটিতে অন্য রকম চমক। কারণ এবার তিনি পর্দায় এসেছেন এক ভিন্ন রূপে। ছবিটিতে তিনি অভিনয় করেছেন ভিলেন চরিত্রে। চরিত্রে তার নাম হলো ড. রিচার্ড, যিনি একজন ‘বার্ডম্যান’।

‘২.০’ মূলত সায়েন্স ফিকশান। দুনিয়াকে মনস্টারের হাত থেকে বাঁচাতে বৈজ্ঞানিক ভি সাগারান তার সৃষ্ট রোবট চিটিকে আবার নির্মাণ করেন। তাছাড়া ছবিতে দর্শকরা প্রচুর পরিমাণে ভিএফএক্সের কাজও দেখতে পেয়েছেন।

২৯ নভেম্বর রূপালী পর্দায় মুক্তি পেয়েছে ৬০০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি।