• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. এ. কে. মোমেনকে সমর্থনে রায় হোসেন কলবাখানীতে মতবিনিময়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে ৫নং ওয়ার্ডের রায় হোসেন এলাকায় ৭ ডিসেম্বর রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামীলীগের শ্রম সম্পাদক মো. জুবের খানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সানী এবং ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন. সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারে আমলে হয়নি। দেশকে আরো সামনে দিকে এগিয়ে নিতে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনাদের সমর্থন পেলে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। তিনি দলমত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মশিউর মালেক, যুগ্ম সম্পাদক রাশেদা হক কনিকা, সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, আলী আখতারুজ্জামান বাবুল, বদরুল ইসলাম লস্কর রাজু, আব্দুল কাদির চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, আওয়ামীলীগ নেতা আজিজুল হক চৌধুরী মতি, ফজলুল হক, ফারুক আহমদ, আকরার বখত মজুমদার, বেলাল খান, আনিসুজ্জামান আনিস, এনাম আহমদ, শুকুর আহমদ, আলমগীর হোসেন আলম, আমিনুর রহমান পাপ্পু, আব্দুস সাত্তার, জাকারিয়া হোসেন জাকির, ফারুকুল ইসলাম ফারুক, এড. আবুল কাশেম, এড. সাইদুর রহমান আলেক, শাহেদ আহমদ, রিপন হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদ খান সিজান, শাহীন আহমদ, আতিকুর রহমান রাসেল, রুবেল আহমদ, বদরুল ইসলাম, অনুজ তালুকদার, আব্দুল ওয়াদুদ সোহাগ, আব্দুর কাদির ইমন, আরকান আহমদ, শ্রী অনিন দত্ত, মো. জলিল, করম আলী, মুজিবুর রহমান, হাবিবুল্লাহ, সুমন আহমদ, অমিত দাস জিত, তায়েফ আহমদ, নাজমুল ইসলাম, রাজিব আসলাম সহ এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ ও বিভিন্ন স্তরের শ্রেণি পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী জাহাঙ্গীর আলম।