• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৮

বি৭১নি ডেস্কসিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কালারুকা এলাকায় ফুলতলীয় ও ক্বওমী মতাদর্শের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
নিহত সাকিব খান (৩৩) পুরান কালারুকা গ্রামের মৃত বাবুল খানের ছেলে।
তবে স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ সিলেটভিউকে জানান, সংঘর্ষে সাকিব খান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।