হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় চারপাশে আগুনের লেলিহান শিখা দেখে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে অন্তত ১০টি বাসা-বাড়িসহ প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার(০৫ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে পুরানহাটি এলাকায় এঘটনা ঘটে।
জানাযায়, উল্লেখিত সময় পুরানহাটি এলাকার জসিম মিয়ার বসত ঘর থেকে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চার দিকে চড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে তালুক মিয়া, বাজেষ্টর, নজরুল, জসিম, ইব্রাহিম মিয়া, মোস্তফা মিয়া, মিরাস মিয়াসহ অন্তত ১০ জনের বাসা-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র টিম লিডার সামছুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।