• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৮

বি৭১নি ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ পাত্রখোলা চা বাগানের পাহাড়ি এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেরাগ আলী (৭০)।
জানা যায়, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যার পর মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ পাহাড়ি এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী চেরাগ আলীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরীকালে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বৃদ্ধের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে রাতে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।