• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. এ. কে. মোমেনের সমর্থনে ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত (৪ ডিসেম্বর) ১৮ ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আলী আজগরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট মো. মোহাইমিন চৌধুরী বাপ্পি ও এ. এস. মুন্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. এ. কে. আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। তিনি বলেন, আপনারা জনগণের ঘরে ঘরে বর্তমান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তায় পৌছে দিন। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সাধারণ নাগরিক সহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বক্তব্য রাখেন ওয়ার্ডের সাবেক সভাপতি শামসুল ইসলাম নুনাই, সহ সভাপতি সাজোয়ান আহমদ, সহ সভাপতি আকবর হোসেন সেলিম, নজমুল ইসলাম এহিয়া, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, রুহেল আহমদ, আখতার হোসেন, মামুন আহমদ, মুসলিম হোসেন, ইঞ্জিনিয়ার আলী আশরাফ মামুন, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, ইমন আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি ওবায়েদ বিন বাসিত সুমন, সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, মোহাম্মদ সাকিব, ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিলাল দাস, শাহিনুর আহমদ, ফারহান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আবিদ আহমদ।