• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আসাদ উদ্দীন আহমদ আসাদকে ২৫নং ওয়ার্ড যুবলীগের শুভেচ্ছা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত ২৫নং ওয়ার্ড নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। ৩রা ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় নিজ বাসায় ২৫নং ওয়ার্ড নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী মালাই, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, সাধারণ সম্পাদক আব্বাস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন সিজিল, সালাহ উদ্দিন, সুহেল আহমদ, মামুন আহমদ, রাসেল আহমদ, রুবেল মিয়া, মাহিন প্রমুখ।