• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেনীতে বাস-টমটম সংঘর্ষে নিহত ৩

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

বি৭১নি ডেস্ক :ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস ও টমটমের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার দুপুর দেড়টার পর উপজেলার দুধমুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার ওসি আবু জাফর সালেহ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে টমটমচালকের পরিচয় জানা গেছে। তার নাম ইসমাইল। বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তাকে নোয়াখালীর বসুরহাট এলাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।