• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হালাল উপার্জনের মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি অর্জন করা যায়: শফিউল আলম চৌধুরী নাদেল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

নগরীর ঐতিহ্যবাহী শুকরিয়া মার্কেটে শিরিয়া ফ্যাশনের উদ্বোধন করা হয়েছে। ২রা ডিসেম্বর রোববার বাদ জোহর উদ্বোধন উপলক্ষ্যে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দৈনক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ব্যবসা সফলতার চাকি কাঠি। সৎ ভাবে ব্যবসায়ের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। হালাল উপার্জন করলে সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি অর্জন করা যায়।
এতে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিঝুম, সহ সাধারণ সম্পাদক রুপন খান, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক সহ সভাপতি শাহ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আকিকুর রহমান, জমসেদ মিয়া, মাকসুদ মিয়া প্রমুখ।