• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. এ. কে. আব্দুল মোমেনকে মহানগর কৃষক লীগের অভিনন্দন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ সিলেট মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২রা ডিসেম্বর রোববার সিলেট নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবন্দ। এসময় ড. আব্দুল মোমেন সিলেট মহানগর কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মী সহ সবাইকে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করার জন্য ঐকব্যদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তিনি বলেন, আপনারা বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়নের বার্তা প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে পৌছে দিন। এ উন্নয়ন বার্তা সঠিকভাবে জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে পারলে, ইনশাআল্লাহ আমরা বিজয় হবো।
সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর কৃষক লীগের সহ সভাপতি হোসেইন আহমদ, ডা. নজরুল ইসলাম, ডা. বিজিৎ পাল, শেখ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শমশের সুহেল, সুয়েব বক্স, সাংগঠনিক সম্পাদক জসশেদ সিরাজ, এইচ আর শাকিল, কয়েছ লোদী, অর্থ সম্পাদক ডা. মুহিবুর রহমান, প্রচার সম্পাদক মিন্টু রায়, মৎস ও প্রাণী সম্পাদক শাহাব উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট চাদনী মনি, কৃষক লীগ নেতা ফজলুর রহমান, বিধান পাল, জাকারিয়া পল্লব ছাড়াও আওয়ামী অঙ্গ ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।