• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক মেয়র কামরানকে ২৫নং ওয়ার্ড যুবলীগের শুভেচ্ছা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৮

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভূক্ত ২৫নং ওয়ার্ড নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। ২রা ডিসেম্বর রোববার তার নিজ বাসায় ২৫নং ওয়ার্ড নেতৃবৃন্দ তাকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী মালাই, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির সেলিম, সাধারণ সম্পাদক আব্বাস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন সিজিল, সালাহ উদ্দিন, সুহেল আহমদ, মামুন আহমদ, রাসেল আহমদ, রুবেল মিয়া প্রমুখ।