
মহাজোট ও যুক্তফ্রন্টের শরীক দল বিকল্পধারা বাংলাদেশের সুনামগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী সকাল ১১টায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও বাদ জোহর শাহপরান (রহ.) এর মাজার জিয়াতের মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম শুরু করেন।
এসময় তিনি সিলেট শহরে বসবাসরত সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ নেতা সাবেক এমপি এডভোকেট সৈয়দ রফিকুল হক সুহেল এবং জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণজিত সরকারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ মিলিত হন। এছাড়াও সিলেটে বসবাসরত সুনামগঞ্জ-১ আসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র, যুব, মহিলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি