• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট নগরীতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৮

স্টাফ রির্পোটার
সিলেট নগরীর কানিশাইলে ৩০১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৩০ নভেম্বর) কানিশাইল মজুমদার পাড়ার রজব মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কানিশাইল মজুমদার পাড়ার তোতা মিয়ার ছেলে আরমান আহমদ (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আমতলী গ্রামের দুলাল আহমদের ছেলে সবুজ আহমদ (২০), হরষপুর গ্রামের মো. হেলু চৌধুরীর ছেলে শামীম আহমদ সজিব (২৫)।