দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ লোহিত বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা, কাপুরুষ রাজনীতিবিদদের এক হয়ে দেশের কাজে নামতে নেই। এতে দেশ ও মানুষের ভালো হবে না। লোহিত বলেন, তাই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। কুচাইয়ে আওয়ামী লীগকে শক্তিশালী অবস্থায় নিতে হলে নীতিবান নেতার বিকল্প নেই। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে দেশরতœ শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। একই সাথে কুচাই ইউনিয়নে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের স্থান দিতে আমাদের নেতা সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সাথে আলোচনা করতে হবে। তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগকে এগিয়ে নিতে যুক্তরাজ্য প্রবাসী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামাল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সহযোগিতায় কুচাইয়ে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া হবে।
তিনি গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি গুলজার আহমদের আয়োজনে তাঁর নিজ বাড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসমাবেশ ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুচাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা জামিল আহমদের পরিচালনায় কর্মিসমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজি গুলজার আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক রুমেল সিরাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দীপক জ্যোতি পাল শিবু, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক মিয়া, আব্দুল কাদির দুধু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সালা উদ্দিন সাদী, আবুল কালাম মনসুর, মজনু হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য গুলজার আহমদ, বাহার ইকবাল, শওকত মিয়া, স্বপন গোস্বামী, মো, খলকু মিয়া, আনু মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাহের আহমদ, ছাত্রলীগ নেতা, দিলোয়ার হোসেন, সাইদুর রহমান, রাকিব আহমদ, আকবর আলী, লিপু, এপলু আহমদ, নাহিদ আহমদ, অর্নব হাসান, ফাহিম আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফারের ইন্তেকালে সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী ফায়েক দলের কার্যক্রম থেকে দূরে থাকায় তাঁকে অব্যাহতি দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমরেশ নাথ সমই বাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি