• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর তাতী লীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর তাতী লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ যাত্রা শুরু করেছেন। ২৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সোবহানীঘাটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা তাতী লীগের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর শাখার আহ্বায়ক নোমান আহমদ, জেলা শাখার সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর শাখার সদস্য সচিব আবুল হাসনাথ বুলবুল, জেলা ও মহানগর তাতী লীগের যুগ্ম আহ্বায়ক সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।