• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

শুক্র ও শনিবার সিলেটে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক : আগামীকাল শুক্রবার (৩০ নভেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এবং শনিবার (১ ডিসেম্বর) রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস টিএন্ড ডি সিস্টেম লিমিটেড সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে- নগরীতে গ্যাস পাইপলাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিলেট শহর ও আশেপাশের এলাকা ক্যান্টনমেন্টসহ এর আওতাভুক্ত থাকবে।

তবে দক্ষিণ সুরমা এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।