• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুল কারাগারে

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক : বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সিলেটের শিল্পপতি চেইনশপ ফিজা এন্ড কোং এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে ওই মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানী শেষে আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দলীয় নেতাকর্মীর সঙ্গে তাকে আসামি করা হয়।

তার আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন শিল্পপতি বাবুল। ওই মামলায় হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জু করেন।

শিল্পপতি নজরুল ইসলাম বাবুল গত সিটি করপোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করে