• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ নারী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডা পুলিশ ফাঁড়ির অদুরে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাদেরকে সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া কয়েকজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার ডা. ফরিদুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।