বি৭১নি ডেস্ক :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তারা যোগদান করেন।
অনুষ্ঠানে হাবিবুর রহমান দুলাল বলেন, ‘বিএনপির এই নোংরা, ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে আমি উন্নয়ন-অগ্রগতির শেখ হাসিনার যে রাজনীতি, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমি আওয়ামী লীগে যোগদান করেছি।’
পরে দিনাজপুর-২ আসনে নৌকা প্রার্থী হিসেবে খালিদ মাহমুদ চৌধুরীর মনোনয়নপত্র জমা দিতে যান হাবিবুর রহমান দুলাল। আওয়ামী লীগে যোগদানের আগে বিএনপি থেকে পদত্যাগ করেন উপজেলা বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলীসহ উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।