• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপির নির্বাচন কমিটির প্রধান নজরুল ইসলাম খান

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

বি৭১নি ডেস্ক :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই কমিটি করা হয়।

আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তাঁকে করা হয়েছে। কমিটির বাকি সদস্যের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির পূর্ণ কমিটির কথা জানানো হবে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবার গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে জোট বেঁধে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেবে। এ ছাড়া বিএনপির সঙ্গে আগে থেকেই ২০–দলীয় জোট রয়েছে।