• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৮গুণীকে মনোওর মিনা সম্মাননা ঘোষনা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

মনোওর -মিনা ফাউন্ডেশন কর্তৃক সাহিত্য সংস্কৃতি ও মানবতা সেবায় বিশেষ অবদানের জন্য বৃহত্তর সিলেটের ৮জন গুণীদের “মনোওর-মিনা সম্মাননা ২০১৮” প্রদানের ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।
গুনীজন ব্যক্তিরা হলেন সাহিত্য কাগজ সম্পাদনায় আকসার বক্স, চিত্রকলায় অরবিন্দ দাশগুপ্ত, আবৃত্তি শিল্পে মোকাদ্দেস বাবুল, সাদামনের মানুষ এ এস এম মকবুলুর রহমান, ছড়াসাহিত্যে আবদুল হামিদ মাহবুব, নাটকে আমিরুল ইসলাম চৌধুরী বাবু, কবিতায় ফজলুর রহমান বাবুল এবং এখলাসুর রহমান।
ফাউন্ডেশন প্রতি বছর এই কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা অব্যাহত রাখবে ।