• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনোনয়নপত্র জমা দিলেন হাফিজ মজুমদার সিলেট-৫ আসন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

বি৭১নি ডেস্ক :সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবির, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদসহ দলীয় নেতাকর্মীরা।

এই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ সেলিম উদ্দিন।

মহাজোট থেকে দুজনই মনোনয়ন পাওয়ার ভোটারদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে- এ আসনে এবার কে হচ্ছেন মহাজোটের প্রার্থী?