• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াত প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
জামায়াত প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় বিবি ফাতেমা এতিমখানা মাদ্রাসায় ‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা করেন মানিক।

খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, ‘অভিভাবক সমাবেশের আড়ালে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তা ছাড়া শুক্রবারে এমন সমাবেশের সুযোগ নেই। আমরা ঘটনাস্থল থেকে নির্বাচনী কার্যক্রমের ভিডিও পেয়েছি, যেখানে আচরণবিধি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রার্থীর প্রতিনিধির মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে।’