• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মো. আরাফাত জামান (৩৯)। সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর ওই যুবককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।