• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যে যাই বলুক, বিজয় নিশ্চিত: সিলেটে অর্থমন্ত্রী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

বি৭১নি ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘সিলেটসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে। নির্বাচনী পরিবেশ খুবই ভালো।’

তিনি বলেছেন, ‘যে যাই বলুক, আমাদের বিজয় নিশ্চিত।’

বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে অর্থমন্ত্রীর উপস্থিতিতে সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তাঁর ভাই সাবেক সচিব ড. এ কে মুবিন, বোন সাবেক জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন উপস্থিত ছিলেন।