• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জ-৪ আসনে সাবেক চেয়ারম্যান দিলোয়ারের মনোনয়নপত্র জমাদান

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্ভরপুর) আসনে এনপিপির নেতৃত্বাধীন এনডিএফ জোটের মনোনয়ন জমা করেছেন ডেমোক্রেটিক পার্টির বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ দিলোয়ার। তিনি গত ২৭ নভেম্বর মঙ্গলবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের হাতে এ মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও তিনি সুমামগঞ্জের ৬নং মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, মো. আনোয়ার, মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. জাকির নুর, ন্যাশনাল পিপলর্স পার্টি (এনপিপি) ও এনডিএফ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।