• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৪৭তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ট সমবায়ী পুরস্কার পেলেন মঈন উদ্দিন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৮

দক্ষিণ সুরমার জৈনপুরস্থ ইউনিটি বহুমুখী সমবায় লি: এর সম্পাদক মো. মঈন উদ্দিন ৪৭ তম জাতীয় সমবায় অনুষ্ঠানে শ্রেষ্ট সমবায়ী ২০১৭ পুরস্কার পেয়েছেন। তিনি ২৫ নভেম্বর রোববার সমবায় বিভাগ দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে আয়োজিত ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।
এছাড়াও তিনি সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পর পর দুইবারের নির্বাচিত পরিচালক ছিলেন। সিলেট জেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জৈনপুর চান্দাই রোড ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত সামাজিক জোট সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন।