
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গোলাপগঞ্জ পৌর ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ২৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এক কর্মী সভার মাধ্যমে এ দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়। সিলেট জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ রুকন ও সাধারণ সম্পাদক হক মোহাম্মদ সোপান স্বাক্ষরিত এক দুটি কমিটির অনুমোদন দেন।
উপজেলা কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মো. সুমিত হাসান, সহ সভাপতি মো. নাহিদুল ইসলাম, আবু তাহের শুভ ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারহান আহমদ মারজান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, কামরুল ইসলাম ও ইশরাক আহমদ ফারহান, সাংগঠনিক সম্পাদক জাব্বির হোসেন ও ফাহিম আহমদ।
পৌর কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মাহের চৌধুরী, সহ সভাপতি রেজোয়ান আহমদ পাপলু, সাধারণ সম্পাদক হাছানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমদ, ছাব্বির আহমদ, খায়রুল ইসলাম পাবেল ও মিছবা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ রুকনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিকৃবির রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ট্রাষ্টের সভাপতি আব্দুল কাদির হাসনাত, বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হক মোহাম্মদ সোপান।
সংগঠনের উপজেলা সহ সভাপতি আবু তাহের শুভর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার সহ সভাপতি সুমন আহমদ, সহ সভাপতি সাদিকুর রহমান শেখ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মৈনাক চক্রবত্তী সহ উপজেলা ও পৌরের নেতৃবৃন্দ।