• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আব্দুল আজিজের মৃত্যুতে সিলেট জেলা ছাত্রদলের শোক

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পিতা কানাইঘাট ভূমি অফিসের সাবেক হিসাব কর্মকর্তা আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
২৬ নভেম্বর নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সসম্পাদক জাহাঙ্গীর হোসনের পিতা আব্দুল আজিজ রোববার রাত ১০টা ২০ মিনিটের সময় ২নংলক্ষীপ্রসাদ ইউপির বাউরভাগস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না…………রাজিউন)। মরহুমের নামাজে জানাজার সোমবার বাদ যোহর সুরইঘাট মাদ্রাসার জলছা মাঠে সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি