• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা আওয়ামীলীগের

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
গোপালগঞ্জে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা আওয়ামীলীগের

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে।