
মহানগর ছাত্রলীগ নেতা হাবিব তালুকদারের জন্মদিনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর রোববার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদে মাঝে শিক্ষা উপরণ তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক উপ সম্পাদক মঈনুল ইসলাম ফয়সাল সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় কেক কেটে ছাত্রলীগ নেতা হাবিব তালুকদারের জন্মদিন উদযাপন করা হয়।
সিলেট ল’ কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন তালুকদারের সভাপতিত্বে ও ল’ কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সজিব চৌধুরী, রনি চক্রবর্তী, ল’ কলেজ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব পাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, লতিফুর রহমান লতিফ, তুষার কপালী, উজ্জ্বল আহমদ, রায়হানুর রহমান রায়হান, নুর হোসেন, বাদল সরকার, রনি সরকার, ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিয়াম আহমদ বাপ্পী, সহ সভাপতি স্বদেশ রঞ্জন দাস, আবিদ হোসেন, হুমায়ুন তালুকদার মো. রনি আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৪০জন শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, জামিতি বক্স, কলম ইত্যাদি শিক্ষা উপকরণ দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি