• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট-১ আসনে ইসলামী ফ্রন্টের মুহাম্মদ নূরুল হক চিশতীর মনোয়নপত্র সংগ্রহ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ নূরুল হক চিশতী। তিনি ২৫ নভেম্বর রোববার সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মালেক আবেদী, জেলা মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন আনসারী, ইসলামী ফ্রন্ট নেতা আলহাজ্ব বশির আহমদ, সিলেট জেলা ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা কাউছার আহমদ, মহানগর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মঈনুল ইসলাম, অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম জুবায়ের প্রমুখ।