
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভূলন কান্তি তালুকদারের পিতা মনোরঞ্জন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান।
২৩ নভেম্বর শুক্রবার এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ভূলন কান্তি তালুকদারের পিতা মনোরঞ্জন তালুকদার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি