• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৮

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রায় ৩’শ মহিলা ও শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা সিলেট সিটির ৭নং ওয়ার্ডে সুবিদবাজার এলাকায় এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মো: আলাউদ্দিন।
সংগঠনের সভাপতি ও বিভাগীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মো: সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজহারুল কবির, সিলেট জেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি মো: আক্তার হোসেন, পৃষ্টপোষক মো: নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বিপ্রদাশ বিশু বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর হোসেন মুন্না, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সামাদুল ইসলাম অপু, সাহিত্য সম্পাদক মো: জাকির আহমদ, প্রকল্প সম্পাদক আসমা জান্নাত মনি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ খান, মোহাম্মদ মোজাম্মিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সালেহা বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক কাকোলি গুপ, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাহফুজ আল গালিব, সহ সভাপতি বাবুল হোসেন, অর্থ সম্পাদক আরজান আলী, সমাজ কল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ প্রমুখ।