সৈয়দ তারেক সভাপতি, সাদেক সম্পাদক
বিজয়৭১নিউজ : সিলেটের ঐতিহ্যবাহী জনতা ক্লাবের সম্মেলন সম্পন্ন হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ মনসুর আহমদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা এবং ক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দ আলী আজম মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্ঠা আব্দুল আহাদ পংকি, আব্দুর রউফ দারা ও সিরাজ আহমদ।
ভোটারদের প্রত্যক্ষ ভোটে সম্মেলনে কার্যকরী কমিটিতে ২৩ সদস্যকে নির্বাচিত করা হয়।
নির্বাচিতরা হলেন, সভাপতি সৈয়দ তারেক আহমদ, সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান শাহিন, সহসভাপতি মসফুর আহমদ ও আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সহসধারণ সম্পাদক রুনু আহমদ ও লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সুকন, সহসাংগঠনিক সম্পাদক সালমান আহমদ রিমন, অর্থ সম্পাদক সৈয়দ খালেদ আহমদ, শিক্ষা ও সাহিত্য সাংস্কৃতিক সস্পাদক সাংবাদিক নুরুল হক শিপু, ক্রীড়া সম্পাদক সাব্বির আহমদ সুহেল, সহকারী ক্রীড়া সম্পাদক তালহা আহমদ ও ইব্রাহিম খলীল, সমাজ কল্যাণ সম্পাদক রাজন আহমদ, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন বুলু, প্রচার সম্পাদক আজীর উদ্দীন এবং কার্যকারী সদস্য পদে আব্দুল আহাদ, ইকবাল হোসেন মিঠু, কাহের আহমদ ও সৈয়দ নিয়াজ আহমদকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক নুরুল হক শিপুকে টানা পঞ্চম বারের মতো শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বি৭১নি/জেএ/বিনিপ্রেবি